আদালতে যা দেখবেন তাই লিখবেন, সাংবাদিকদের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি

সাংবাদিকরা আদালতে যা দেখবেন তাই লিখবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সেই সঙ্গে বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি যাতে অক্ষুণ্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এরআরএফ) ২০১৯-২০ সালের কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধান বিচারপতি এমন মন্ত্রব্য করেন। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল ড. মো. জাকির হোসেন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা, সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান বিচারপতির একান্ত সচিব ইউসুফ আলী ও রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জিবরুল হাসান। সংগঠনের পক্ষ থেকে ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু, ফোরামের সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, আশুতোষ সরকার ও সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার উপস্থিত ছিলেন । এছাড়া ফোরামের সহ সভাপতি হিরা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মতলু মল্লিক, কোষাধ্যক্ষ ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসাইন, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান ডালিম, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মো.মাসউদুর রহমান এবং কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম নূর মোহাম্মদ, জাহিদ হাসান, খাদেমুল ইসলাম এবং মো. বাহাউদ্দিন আল ইমরান উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.