মুদ্রার উল্টোপিঠ

আওয়ামী লীগ
● ভালোদিক :
স্বীকার করুণ আর নাই করুণ , মাননীয় শেখ হাসিনা তার রাজনৈতিক দল, মন্ত্রীসভা, এবং ছাত্রলীগে সর্বত্রই নতুন, তরুণ, নারী, মেধাবী এবং মোটামুটি ভালোদের নিয়ে এসেছেন বা চেষ্টা বজায় রেখেছেন ।
# খারাপদিক :
রাজনীতি, গণতন্ত্র এবং সর্বোপরি ভোটকে কুলষিত করেছেন।
= ফলাফল :
চল্লিশ লিটার দুধে চণার ফোঁটা .সুতরাং সব দুধ নস্ট। একদলীয়, এমনকি একক শাসন ব্যবস্থার দিকে ধাবিত হওয়া, যা কখনোই একটি গণতান্ত্রিক দেশের জন্য কাম্য হতে পারে না।

বিএনপি
● ভালোদিক :
ক্ষমতাসীনদের অস্বাভাবিক অত্যাচারের পরেও দল না ভাঙা। সহিংস রাজনীতিকে বর্জন করা ( বাধ্য হয়ে বা রাজনৈতিক ভাবে পরিণত হয়ে! )। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নির্বাচে অংশগ্রহণ করা এবং ভোটের ছলচাতুরির বিপরীতে বর্তমানে সিটি কর্পোরেশন সহ উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ না করা।
# খারাপদিক :
জেলজুলুম খেটে দলের বারোটা বাজার পরে সাহস করে আন্দোলন করতে না পারা ( জেলে আর কত জায়গা ? )। আন্দোলনের জন্য দলকে না গুছাতে পারা। জনমানুষ নিয়ে জনমানুষের জন্য  রাজনীতি করতে না পারা। সরকারের ভুলভ্রান্তির সুযোগে কেবলমাত্র সুইং ভোটের আশায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার আশা করা। নেতাদের রাজপথে উপস্থিত না থাকা। সর্বোপরি জামায়াতের ভুত ঘাড় থেকে না তাড়াতে পারা।
= ফলাফল  :
দলকে জনমানুষ থেকে ধীরে ধীরে  বিচ্ছিন্ন করে ফেলা এবং কোনো প্রকার সঠিক প্ল্যান ছাড়াই দল পরিচালনা করা। নেতাদের নেতৃত্ব গুণ শূণ্যের কোঠায় পৌঁছানো এবং ভয়ভীতিতে চরম পর্যায়ে যাওয়া । বিপ্লবের আর্দশ থেকে শতমাইল দূরে চলে যাওয়া , রাজনীতিতে টোটাললী খেয় হারিয়ে বেলা।

ডাকসু :
● ভালোদিক :
দীর্ঘ ২৮ বছর পরে হলেও আজকে ডাকসুর নির্বাচন । জনগণ থেকে ভোট পাওয়া যতটা সহজ , ছাত্রদের থেকে ভোট আদায় করা ঠিক ততটাই কঠিন, কেননা ছাত্ররা জানে বা বুঝে কাকে ভোট দেওয়া উচিত বা দরকার ।
# খারাপদিক  :
ডাকসু নিয়ে জাতীয় নির্বাচনের মত একটা ভয় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের লেখালেখি এবং পত্রিকা থেকেই অনুমান করা যায় । শুধু নির্বাচনী কৌশলের কারণে নয় , সত্যি এমন আলামতের কথাই চারিদিকে শোনা যাচ্ছে। যদি সত্যি সত্যি জাতীয় নির্বাচনের ছিঁটেফোঁটাও ডাকসু নির্বাচনের গায়ে লাগে, তাহলে যা হবে
= ফলাফল  :
বর্তমানে দেশের রাজনীতি যে সত্যি সত্যি কুলষিত, তা আবার শতভাগ প্রমাণিত হবে। যা হবে সার্বিকভাবে রাজনীতি জন্য অসামান্য ক্ষতিকর। এর ফল আরো খারাপের দিকে যেতে পারে এমনকি বিস্ফরিত হতে পারে এটম বোমার শক্তি নিয়ে,  যা হবে অনাকাঙিক্ষত। ।

20181221_172132

বুলবুল তালুকদার 
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.