মানবতা বিরোধী অপরাধের জন্য নেত্রকোনায় ৫ জনের ফাঁসি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৫ আসামির ফাঁসির রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ২৪০ পৃষ্ঠার রায় ঘোষণা শুরুকরেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। এরা সবাই পলাতক। মোট সাতজন আসামির মধ্যে আব্দুর রহমান (৭০), আহাম্মদ আলী (৭৮) গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা যান। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন গাজী এমএইচ তামিম।

আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ এপ্রিল চার্জ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.