ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা বন্ধের জন্যই ইভিএম দরকারঃ সিইসি

ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা অভিযোগ সর্বশেষ অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনেও উঠেছে। এর আগেও একাধিক সিটি করপোরেশন নির্বাচনে এমন ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। আর তাই কমিশনও এসব বিতর্ক এড়াতে কমিশনও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার শুরু করবে বলে ভাবছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি বন্ধ করতে ইভিএম ব্যবহার শুরু করা হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় তিনি এ কথা বলেন।
নূরুল হুদা বলেন, সমাজে একটা অনিয়ম প্রবেশ করে, সেটাকে প্রতিহত করার জন্য আরেকটা আইন তৈরি করা হয়। তাই আগের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ বন্ধে ইভিএম চালু করা হবে।

রাতে ব্যালট বাক্স ভর্তির জন্য কারা দায়ী, সেটা বলার সুযোগ নির্বাচন কমিশনের নেই বলেও জানান সিইসি। তিনি বলেন, কারা সেজন্য দায়ী, কাদের কী করা প্রয়োজন, সেই শিক্ষা দেয়ার ক্ষমতা, যোগ্যতা কমিশনের নেই। কী কারণে এগুলো হচ্ছে তা বলারও কোনো সুযোগ নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.