বাংলাকে সঠিকভাবে প্রয়োগ না করলে বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ হয়ে যাবে বললেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার

বাংলা ভাষাকে যারা সঠিক ও শুদ্ধভাবে প্রয়োগ করবে না তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ১৯ মার্চ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান বেসিস সফটএক্সপো-২০১৯ এ ‘বাংলা যান্ত্রিক অনুবাদক, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এসময় মোস্তাফা জব্বার বলেন, গুগল-ফেসবুক বাংলা প্রয়োগের ক্ষেত্রে বাংলাকে বিকৃত করছে, যারা বাংলা ভাষাকে সঠিকভাবে প্রয়োগ করবে না তাদের সরকার ছাড় দেবে না। কিছুদিন আগে স্পেনে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তখন তাকে বলেছি বাংলাকে সঠিকভাবে প্রয়োগ না করলে কখন বাংলাদেশে ফেসবুক নিষিদ্ধ হয়ে যাবে তার গ্যারান্টি আমি দিতে পারি না। একই কথা মাইক্রোসফটকেও বলেছি। বাংলাকে বাংলা ভাষার নিয়মেই ব্যবহার করতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.