জীবিকার সুরক্ষা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতাঃ হকার্স ইউনিয়ন

পুলিশি বাধার মুখে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে যেতে পারেনি হকাররা। হকারদের গ্রেপ্তার, মামলা, হয়রানি, নির্যাতন এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল বাংলাদেশ হকার্স ইউনিয়নের। বেলা সাড়ে ১১টায় গুলিস্তান থেকে কয়েক হাজার হকারের একটি মিছিল জাতীয় প্রেসক্লাব হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। মিছিলটি পুরানা পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড তৈরি করে বাধা দেয়। পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশেম কবির বলেন, জীবিকার সুরক্ষা দিতে না পারা রাষ্ট্রের বিরাট ব্যর্থতা। জীবিকার অধিকার কেড়ে নেয়া মানবতাবিরোধী অপরাধ। হকারদের রুটি-রুজির অধিকার হরণ করা হয়েছে বারবার। গত দুই মাস ধরে কয়েক লাখ হকার পরিবারে নিরব দুর্ভিক্ষ চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.