চট্টগ্রামে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮

শুদ্ধস্বর:  চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

Download (2)

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাইনুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Download (1).jpg

তিনি বলেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় রিলাক্স পরিবহনের যাত্রীবাহ একটি বাস ও হাইচের মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

Download.jpg

এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.