গনতন্ত্র বিষয়ে সরকারের অবস্থান ধোঁয়াশা বললেন সরকারের শরীক দল বাংলাদেশ জাসদের নেতারা

অগ্নিঝরা মার্চ ও মহান স্বাধীনতা দিবস
উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা অনুষ্ঠিত  আজ  জাতীয়  প্রেস ক্লাবে। সভায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জনগণের রক্তাক্ত সংগ্রামের ইতিহাস, ৩০লক্ষ শহীদ ও অসংখ্য মা বোনের  সম্ব্রমের  বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যে কোন মুল্যে মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ রক্ষা করতে হবে। ৭১ এর মার্চ মাসে সংগ্রামী ছাত্র শ্রমিকরা যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে উন্নয়ন কাজে নামকরণের মাধ্যমে তাদের মহিমান্বিত করতে হবে।
বর্তমান সময়ে সরকারের রাজনীতি বিষয়ে অবস্থান স্পষ্ট নয়। গনতন্ত্র বিষয়ে ধোয়াসা অবস্থান সরকারের। একদশ নির্বাচনের নৈতিক ঘাটতি পূরণ না করেই একতরফা উপজেলা নির্বাচন হচ্ছে। ভবিষ্যতে প্রকৃত নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে।
একদলীয় শাসন আগেও গ্রহন যোগ্য হয়নি, এখনো হবে না। ১৪ দলকে এখনই সতর্ক হতে হবে।
শাসন ব্যবস্থা সংস্কারে হাত দিতে হবে, মুক্তিযুদ্ধ বিরোধী দল জামাত নিষিদ্ধ করতে হবে।

জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জনাব মইনুদ্দিন খান বাদল এমপি, ডাঃ এম এ করিম, ডাঃ মুশতাক হোসেন, গনতন্ত্রী পার্টির ডাঃ সাহাদত হোসেন, দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ সরকার, দলের স্থায়ী কমিটির সদস্য মোঃ খালেদ…..প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.