কাদেরের প্রস্থান রওশনের আগমন , জাপাতে অস্থিরতা

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে আউট হলেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তাঁর স্থলে এ পদের দায়িত্ব পাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ বিষয়টি জানানো হয়।

সাংগঠনিক নির্দেশে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হলো। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারের সমীপে প্রস্তাব পেশ করা হলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.