কথা বলছেন ওবায়দুল কাদের , শীঘ্রই কেবিনে স্থানন্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরীক অবস্থার আরো উন্নতি হয়েছে। শনিবার সকালে তার কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়ার নল খুলে ফেলা হয়েছে। এরপর তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

চিকিৎসকরা জানিয়েছে, কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। শরীরের দুর্বলতা কেটে গেলে দু-একদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামির শনিবার তার শারীরীক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন হাসপাতালে উপস্থিত রোগীর ঘনিষ্ঠজনদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল শনিবার সকালে চিকিৎসকরা খুলে দেন। এরপর তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পেরেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক। হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে। ইনফেকশন নিয়ন্ত্রণে এসেছে। নিওরোলজিক্যাল কোনো সমস্যা আর নেই।’

হাসপাতালে এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.