ওখানে কী তা হলে ওই মোবাইলগুলো গাছেরা ব্যবহার করছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের প্রশ্ন

বালাকোটে এয়ারস্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে, তা যদি জানতেই হয় তা হলে পাকিস্তানে যান। মঙ্গলবার অসমের ধুবুড়িতে গিয়ে বিরোধীদের এ ভাবেই পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, “কিছু বিরোধী নেতা বার বার প্রশ্ন তুলছেন নিহত জঙ্গিদের সংখ্যা নিয়ে। বায়ুসেনার দায়িত্ব ছিল লক্ষ্যে আঘাত করা। সেটা সফল হয়েছে। যাঁরা এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন, আমি কংগ্রেসের সেই সব বন্ধুদের বলছি, পাকিস্তানে গিয়ে সংখ্যাটা জেনে আসুন।”

এ দিন রাজনাথ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন(এনটিআরও)-র একটি তথ্যও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর দফতর দ্বারা পরিচালিত এটি একটি টেকনিক্যাল অ্যানালিসিস এবং ইন্টেলিজেন্স সংস্থা। এনটিআরও-র দাবি, বালাকোটে জইশের ঘাঁটিতে হামলা চালানোর আগে প্রায় ৩০০ মোবাইল সক্রিয় ছিল ওই ক্যাম্পে। এই প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, “এনটিআরও-র তথ্য বলছে হামলার আগে ওই ক্যাম্পে ৩০০ মোবাইল সক্রিয় ছিল। এর পর আর বলার প্রয়োজন পড়ে না মৃত্যুর সংখ্যাটা কত!”

এনটিআরও যেখানে এ কথা বলছে, তার পরেও কী ভাবে সন্দেহ প্রকাশ করছেন বিরোধীরা? এর থেকেই বোঝা যাচ্ছে এনটিআরও-র তথ্যকেও বিশ্বাস করতে চাইছে না তারা, কটাক্ষ রাজনাথের। বিরোধীদের আরও তীব্র আক্রমণ করে রাজনাথের মন্তব্য, “ওখানে কী তা হলে ওই মোবাইলগুলো গাছেরা ব্যবহার করছিল? সূত্র আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.