১৯৭১ সাল, মুক্তিযুদ্ধের বছর । সে মার্চ আর ২০১৯ এর মার্চ । এদিন গুলোতে আগুন আবারো জ্বলছে পুরো বাংলাদেশে, তখনও জবাবদিহিতা ছিলো না এখনো নেই । তখনও মুক্তির হাহাকার ছিলো, এখনও মানুষ মুক্তি চায় । ভোটে জিতেও তদানীন্তন আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দিবে না । পদানত আর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে পাকিস্তানের শাসকশ্রেণী দেশজুড়ে আগুন লাগিয়ে দেয়, চলে ভয়ানক হত্যাযজ্ঞ । পাকবাহিনী ছিল এদেশের মানুষের প্রতি নির্মমতার হাতিয়ার । দেশের শহুরে মানুষেরা নি:স্ব হয়েছিল, আর্থিক সামর্থ্য হারিয়ে ফেলেছিল । আজও ভিন্ন আঙ্গিকে শহরের মানুষ হত্যাযজ্ঞের স্বীকার খুন, গুম, সড়কে, বাসায়-বিল্ডিংয়ে আগুনে পুড়ে । কেন মানুষ আজ বলছে অর্থহীন এ স্বাধীনতা । বীরত্তোম বঙ্গবীর খেদে বলেছেন, এমন হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না । অব্যবস্থাপনায় আর অযোগ্যতায় পরিচালিত বাংলাদেশ সর্বক্ষেত্রে আজ মহান স্বাধীনতার তার অর্জন হারাতে বসেছে । সাধারণ মানুষ হোক আর সাধারন ব্যবসায়ী হোক হারিয়ে ফেলছে তার পুঁজি, কখন ঘুষ, কখনও লুঠ, কখন লালফিতার দৌরাত্ম্যে, কখনওবা প্রতিষ্ঠান-ব্যবসায়িক সম্বল আগুনে পুড়ে । পত্রিকান্তে প্রকাশিত- ঘটনা-১: মেহেরান এন্টারপ্রাইজের মালিক এরশাদ চৌধুরী ও তার মামা সাহাবুদ্দিন। ৮ বছর ধরে মামা-ভাগ্নিনা গুলশান ১ ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেটের বিদেশি চকলেট ও বিস্কুটের ব্যবসা করেন। শনিবারের আগুনে তাদের ২০ লাখ টাকার মালামাল পুড়েছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে একই মার্কেটে আগুন লেগেছিল। সেই আগুনে তাদের সবকিছু পুড়ে গিয়েছিল। তারপর ব্রাক ব্যাংক থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে আবার ব্যবসা শুরু করেছিল। এরশাদ চৌধুরী বলেন, ৩ ভাই, মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে রামপুরা এলাকায় ভাড়া থাকেন। পরিবারের একমাত্র উপার্জকারী তিনি। দোকানে থাকা ২ লাখ টাকাও পুড়েছে। ঋণ ও পরিবার নিয়ে কি করে চলবে সেই সঙ্কা। পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। ঘটনা-২: মা এন্টারপ্রাইজের মালিক শহিদুল ইসলাম বলেন, তিনি ২৫ বছর ধরে কসমেটিকসের ব্যবসা করেন। ২০১৭ সালের আগুনে তার এক কোটি টাকা ক্ষতি হয়েছিল। তারপর আত্মীয় জনের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে আবারও ব্যবসা শুরু করেন। ফের আগুনে তার ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সবকিছু হারিয়ে এখন নি:স্ব তিনি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে আশকোনা এলাকায় থাকেন। ঘটনা-৩: আরআর এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম বলেন, ২০১৭ সালের আগুনে তার ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছিল। পরে ব্যাংক থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়ে ফের ব্যবসা শুরু করে। আগুনে তার ৪০ লাখ টাকার কসমেটিকস পুড়েছে। ঋণের টাকা পরিশোধের আগে সে নি:স্ব। এখন ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। ঘটনা-৪: ক্রোকারিজ ব্যবসায়ী বিল্লাল হোসেনের চারটি দোকান। উপার্জনের শেষ সম্বল হারিয়ে নির্বাক তিনি। আগুনে তার ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। স্বাধীনতার পরপরই জাতীয়করণের জন্য এবং বাকশাল কায়েমে দেশের অনেক পাটকল, শিল্প-কারখানা আগুনে পোড়ানো হয়েছিল, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখনও আওয়ামী লীগ সরকারে কায়েম রয়েছে । আগুনে দেশ কেন পুড়ছে তা অতি সম্প্রতি আমরা জানতে না পারলেও শেষ পর্যন্ত কোন কিছুই অজানা থাকবে না । ইতিমধ্যে জেনেছি, গুলশান মার্কেটের স্হলে আধুনিক বহুতল মার্কেট তৈরি হবে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের পূনর্বাসনের ব্যবস্থা এতে নেই তাই ব্যবসায়ীদের অমত আছে, এটা খুবই ন্যায্য আবেদন । কিন্তু তাই বলে পুড়িয়ে মার্কেট দখল করা, এরকম হলে তো লুটেরা-দখলদারীত্ব খোদ রাষ্ট্র করছে । আমরা এমন দখল-লুন্ঠন বা অগ্নিকাণ্ডে বিধ্বস্ত করতে দেশ স্বাধীন করিনি । এটার লাগাম কারা পরাবেন ? বঙ্গবন্ধুর শোষণ মুক্তির সমাজ কি এভাবে কায়েম হয় ? কে দেবে এর উত্তর !!!

আলম শাহ্, বার্তা প্রধান, Dtv-Italy.

