অস্কার পুরষ্কার ২০১৯: এক নজরে বিজয়ীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এ পুরষ্কারটি অস্কার পুরষ্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।

_105775537_dbf12418-02b2-44f8-82ca-22d5a7fc64a6

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে গ্রিন বুক। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান।

দ্য ফেভারিট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরষ্কার পান।

নাম ঘোষণার পর তিনি যখন মঞ্চে বক্তব্য দিতে আসেন, তখন তিনি নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি।

মঞ্চে উঠে তিনি আনন্দাশ্রু ধরে রাখতে পারছিলেন না।

কোন রকম চোখের জল সংবরণ করে অলিভিয়া কোলম্যান বলেন, ” এটা হাস্যকর। আমি অস্কার পেয়েছি!”

তার আগে ২০০৯ সালে প্রথম ব্রিটিশ অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন কেট উইন্সলেট।

এছাড়া বোহেমিয়ান র‍্যাপসোডি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নিয়েছেন রামি মালেক।

রামি মালেক

বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কুইন নিয়ে নির্মিত চলচ্চিত্র বোহেমিয়ান র‍্যাপসোডি এবারের অস্কারে সবচেয়ে বেশি শাখায় পুরস্কৃত হয়েছে।

মোট চারটি ক্যাটাগরিতে পুরষ্কার পায় এ চলচ্চিত্রটি।

রেজিনা কিংসরেজিনা কিংস, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন।

এছাড়া ব্ল্যাক প্যানথার, গ্রিন বুক এবং রোমা চলচ্চিত্র তিনটি শাখায় পুরষ্কার পেয়েছে।

শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হয়েছে রোমা। একই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন মেক্সিকোর আলফনসো কুয়ারান।

_105777092_2eb53f6d-5b0f-4255-b07e-22968602d012.jpg

আলফনসো কুয়ারোন, রোমা চলচ্চিত্রর জন্য তিনটি পুরষ্কার হাতে।

দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস এবার তাদের পুরষ্কার প্রদানের ক্ষেত্রে বড় ধরণের বৈচিত্র্য এনেছে।

সমালোচনা ছিল, অস্কার পুরষ্কারে শ্বেতাঙ্গদের নিরঙ্কুশ প্রাধান্য থাকে।

কিন্তু এবারের পুরষ্কার সে সমালোচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে।

এছাড়া বাজিমাত করেছে ভারতে নারীদের ঋতুস্রাব নিয়ে নির্মিত তথ্যচিত্র: পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স। বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এটি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.