শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর

দীর্ঘদিন ধরে চিকিত্সার জন্য আমেরিকায় রয়েছেন অভিনেতা ঋষি কপূর। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেই। ঋষির ক্যানসারের আশঙ্কাও করেছেন কেউ কেউ। এ বার এ সব নিয়েই মুখ খুললেন স্বয়ং ঋষি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ঋষি জানিয়েছেন, তাঁর চিকিত্সা চলছে। খুব তাড়াতাড়ি তিনি আরোগ্য লাভ করবেন। ফিরে আসবেন মুম্বইতে। চিকিত্সার পদ্ধতি দীর্ঘ হওয়ার কারণে এতদিন মার্কিন মুলুকে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে কোন রোগে আক্রান্ত, সে বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। মুম্বইতে ফেরার পরও আপাতত অভিনয় করবেন না তিনি। বরং নিজেকে বিশ্রামে রাখতে চান।

ঋষির ক্যানসারের জল্পনা নতুন নয়। তাঁর স্ত্রী নীতু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ক্যানসার ভবিষ্যতে যেন শুধু রাশিচক্রেই থাকে।’ সেই পোস্টের পর জল্পনা আরও বাড়ে। তবে তা নিয়ে মুখ খোলেননি কপূর পরিবারের কোনও সদস্য। ঋষির ভাই রণধীর আগেই জানিয়েছিলেন, ঋষির চিকিত্সা চলছে। সুস্থ হয়ে ফিরবেন তিনি। তবে কেউই কী রোগ, তা নিয়ে মুখ না খোলায় জল্পনা আরও বাড়ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.