মন্ত্রীসভায় না নেয়ার ব্যাখ্যা আশা করছেন মেনন

নবগঠিত মন্ত্রিসভায় ১৪ দলের কোনও নেতাকে না নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ ব্যাখ্যা দেবে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার নিয়ে। কিন্তু শরিকদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।’

শরিকরা কেন মন্ত্রিসভায় নেই সেই প্রশ্ন করা হলে রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৪ দলের শরিকরা মন্ত্রিসভায় কেন নেই নিশ্চয়ই তারা সেই ব্যাখ্যা দেবেন।’

মন্ত্রিসভার আকার শিগগিরই বড় করা হলে ১৪ দলের শরিকদের রাখা হবে কিনা জানেত চাইলে মেনন বলেন, ‘আমার মনে হয় এক দেড় বছরের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে না।’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘নতুনরা ভালো করবেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.