প্রেয়সীর তরে- জাকওয়ান হুসাইন

উত্তরের হাওয়া শুনছ?

হিমালয় থেকে আসার পথে যমুনা পাড়ের শহরটাতে

ক্ষনিক থামতে পারো তুমি?

ওখানে আমার প্রেয়সী থাকে

সব সুন্দররা নিত্য ধন্য হয় যার পদ চুমি।

তৃষ্ণায় পুড়ে খাক হয় দৃষ্টি আমার

তাকে দেখবার আশে

দিতে পারো এনে তার খবর আমার কাছে?

আনমনা যে বালিকার কেশরাজি ছুঁয়ে

তোমার যাত্রা ধন্য হয়

সেই তো আমার প্রিয়ে

যাতে স্বর্গ মিশে রয়।

দেবে ভাই উত্তরের হাওয়া এনে আমায়,

তার একটুখানি ছোঁয়া?

তার পায়ের পাশেই আছে আমার আকুল হৃদয় নোয়া।

ঘুমিয়ে যখন থাকবে সে

শিশির ধোঁয়া ভোরে

আমার জন্য তার ঘ্রাণ আনতে যেও তার দোরে।

চুপটি করে তার সে ছোঁয়া দিও এনে আমায়

ভালবাসা ছড়িয়ে দেব তোমার অতল হাওয়ায়।

received_481774662306314

জাকওয়ান হুসাইন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.