পুত্র সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক

পুত্র সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক।

বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন হ্যাম্পস্টিড ও কিলবার্নের এই এমপি।

টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিস্টিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান।

টিউলিপ বলেন, চমৎকার দায়িত্বপালন ও আমাদের সন্তানের যত্ন নেয়ায় রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

টিউলিপের দ্বিতীয় সন্তানের নাম রাফায়ের মুজিব সেন্ট জন পার্সি। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের একটি কন্যা সন্তান তার কোলে আলো ছড়িয়ে পৃথিবীতে আসে।

এদিকে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তির ভোটাভুটিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়ে আলোচনায় আসেন টিউলিপ সিদ্দিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.