ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের শূন্য পদে উপ নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, উত্তর সিটির উপ-নির্বাচন এবং ১৮টি করে উত্তর ও দক্ষিণের ৩৬ সাধারণ নির্বাচন হবে। মেয়র পদে শূন্য আসনে উপ-নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.