ঢাকার কাফেতে হামলায় ৩৯ লাখ টাকা, অস্ত্র গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, স্বীকারোক্তি ধৃত জঙ্গি নেতার

খাস কলকাতার হোটেলেই লুকিয়ে ছিল ঢাকার ‘হোলি আর্টিজান’ কাফেতে হামলার অন্যতম মূল চক্রী। ২০১৬ সালের জুলাইয়ে যখন আইএস অনুপ্রাণিত নয়া জেএমবি (জামাতুল মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিরা ওই কাফেতে হামলা চালায় তখন মধ্য কলকাতার হোটেলে বসেছিল দুই প্রধান চক্রী মামুনুর রশিদ ওরফে রিপন এবং তার সঙ্গী শরিফুল ইসলাম খালিদ।

রবিবার রিপনকে বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে গাজিপুরে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে জেরা করেই জানা গিয়েছে ওই তথ্য।

সূত্রের খবর, ২০১৮-র জুলাইয়ে হোলি আর্টিজান তদন্ত শেষ করে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছিল, ওই দুই অভিযুক্ত ভারতেই লুকিয়ে।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে বাংলাদেশ থেকে পাঠানো তথ্য অনুযায়ী তদন্তে জানা যায়, রিপন এবং খালিদ বেকারি হামলার কয়েক মাস আগে এপ্রিল মাসে সীমান্ত পেরিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে।   সূত্র  : আনন্দবাজার পত্রিকা

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.