লুকিয়ে পরীক্ষা দিতে গিয়েও রেহাই পেলো না চবির ছাত্রদল নেতা

চুপি চুপি পরীক্ষা দিতে গিয়েও ছাত্রলীগের হাত থেকে রেহাই পেলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়।
পরীক্ষা শেষে আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ৩য় তলায় তাকে বেধড়ক মারধর ও কান ধরে উঠবস করালেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এমন তথ্য জানান চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। তিনি জানান, ছাত্রদলের নেতাকে মারধরের এটি তৃতীয় ঘটনা। এর আগের ঘটনাগুলোরও কোন ব্যবস্থা না নেয়ায় চিহ্নিত দুষ্কৃতিকারীরা আবারও এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে।
তিনি অভিযোগ করেন, চবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও দর্শন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বুধবার চুপি চুপি পরীক্ষা দিতে এসেও সে রেহাই পায়নি ছাত্রলীগের দুস্কৃতিকারীদের হাত থেকে। পরীক্ষা শেষে তাকে কলা অনুষদে বেধড়ক মারধর করে। ছাত্রদল করার অপরাধে তাকে কান ধরে উঠবস করায়। এরপর তাকে মারধর করতে করতে প্রশাসনিক ভবন ও নতুন কলা অনুষদের সামনে নিয়ে আসে।

সেখানে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে চবি মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। তার নিরাপত্তার স্বার্থে পুলিশের সহায়তায় মেডিকেলে পাঠানো হয়েছে। তার কোন অপরাধ থাকলে সেটা পরে বিবেচনা করা হবে।
চবি ছাত্রলীগের সাবেক উপসাহিত্য স¤পাদক ইমাম উদ্দিন ফয়সাল বলেন, সে নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক তথ্য প্রচার করে আসছিল। এখনো বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ডের চেষ্টা করে যাচ্ছে। বুধবার বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাইরা তাকে মারধর করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.