ঢাকার একটি জনবহুল এলাকা। রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছেন একজন সাদামাটা ধরণের মানুষ। তাকে ঘিরে বেশ কিছু মানুষও দাঁড়িয়ে আছে। হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কোন এক শ্রমজীবি মানুষ এসে জড়িয়ে ধরছে তাকে। কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। তিনিও হাসিমুখেই কথা বলছেন সবার সাথে। তিনি একজন নেতা। একজন জননেতা। আপামর জনতা যার কাছে এসে নিঃসংকোচে বলতে পারেন মনের কথা। এমন ঘটনা প্রায় প্রত্যেকদিনের। ছিলেন ঢাকা মহানগর ছাত্রলীগের(উত্তর) সভাপতি,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির হিসেবে অবস্থান অনেক উচুতে। তারপরও নেই কোন অহংকার। নিরাপত্তার জন্য নেই কোন গানম্যান বা ব্যক্তিগত সহকারী। নিরাপত্তার কথা উঠলেই হাসিমুখে বলে ওঠেন,জনগনই আমার শক্তি। মহাভারতে কুরু বংশের শিক্ষাগুরু,অস্ত্রগুরু আচার্য দ্রোণের কথা কম বেশি সবাই জানি। গুরু শ্রেষ্ঠ দ্র্রোণ যুধিষ্ঠির,দুর্যোধন,ভীম,অর্জুণের মতোন বিশ্বসেরা সব শিষ্য তৈরী করেছিলেন। নিঃস্বার্থ ভাবে নিজের সবটুকু ঢেলে দিয়েছিলেন শিষ্যদের জন্য। সচরাচর গুরু দ্রোণাচার্যের নিঃস্বার্থ গুরু আর পাওয়া যায় না। কিন্তু বর্তমানের রাজনীতিতে আছে একজন দ্রোণাচার্য। যাকে রাজনীতির দ্রোণাচার্য বলা যায়। সুদীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে তৈরী করেছেন অসংখ্য রাজনীতিবীদ। হাতে ধরে শিখিয়েছেন রাজনীতি। নিজে সিঁড়ি হয়ে উপরে যাওয়ার রাস্তা করে দিয়েছেন অনেক কে। বিনিময়ে কৃতজ্ঞতা টুকুও চাননি কারো কাছে। ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগে তৈরী করেছেন অসংখ্য নেতা। একজন নেতা হিসেবে,অভিভাবক হিসেবে,শিক্ষক হিসেবে তার তুলনা নেই। দূর্নীতি,স্বেচ্ছাচারিতা,ফুড দখল সহ কোন রকম অভিযোগ নেই তার বিরুদ্ধে। পরিচ্ছন্ন রাজনীতির ধারক তিনি। আপামর জনতার নেতা তিনি। ভালবাসেন জননেত্রী শেখ হাসিনাকে। ভালবাসেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে। তাই তার লাগেনা কোন নিরাপত্তা,লাগেনা কোন বডিগার্ড বা গানম্যান। জনতার নেতা জনতার মাঝে বুক ফুলিয়ে চলেন সাগর সম ভালবাসা নিয়ে। তিনি জননেতা এম সাইফুল্লাহ সাইফুল। ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তরের দপ্তর সম্পাদক। অসংখ্য নেতার রাজনৈতিক গুরু। এ যুগের রাজনীতির দ্রোণাচার্য।

জাকওয়ান হুসাইন

