জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ৫টি আসন। যদিও দলের প্রধান আ স ম আবদুর রব বিএনপির কাছে ২০ টিরও অধিক আসন চেয়েছিল। অন্যদিকে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যকে ৫ টি আসন দেয়া হয়েছে।
আজ ঐক্যফ্রন্ট সূত্রে বিষয়গুলো নিশ্চিত হওয়া গেছে। ফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী পাচ্ছেন ঢাকা-৬ আসনে ধানের শীষের টিকিট। আর বগুরা-২ আসনে মাহমুদুর রহমান মান্না, এর আগে তিনি এই আসন থেকে নৌকার হয়ে লড়েছেন। এবার নৌকা পাল্টে ধানের শীষ করবেন। নাগরিক ঐক্যের এস এম আকরাম নারায়ণগঞ্জ-৫,রংপুর ৫ মোফাক্কারুল ইসলাম, রংপুর ১ শাহ রহমত উল্লাহ, বরিশাল ৪ নুরুর রহমান জাহাঙ্গীর।
জেএসডির আ স ম আবদুর রব পেয়েছেন লক্ষীপুর ৪ আসন। এর আগে তিনি একই আসনে নৌকার মাঝি হিসেবে লড়েছেন। এবার ধানের চাষী হলেন রব। এছাড়াও কুমিল্লা ৪ অাবদুল মালেক রতন ও
ঢাকা ১৮ শহিদুদ্দিন মাহমুদ স্বপন। উভয়েই দলের কেন্দ্রীয় নেতা। দফায় দফায় বৈঠকের পর ঐক্যফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করে বিএনপি। শুক্রবার প্রকাশ করা হয়েছে বিএনপির ২০৬ আসনের প্রার্থী তালিকা। এর মধ্যে এখনো কয়েকজন আপীল শুনানিতে রয়েছেন।

