ময়মনসিংহে আওয়ামীলীগের মিছিলে বোমা হামলা

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের আওয়ামী লীগের প্রার্থী কে এম খালিদের মিছিলে পেট্রল বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত সাড়ে নয়টায় মুক্তাগাছা উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের এক কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলীর অভিযোগ বিএনপির নেতা-কর্মীরাই এই হামালা চালিয়েছে।

মুক্তাগাছা থানার অসি আলী আহমেদ মোল্লা জানান, রাত সাড়ে নয়টার দিকে শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলীর নেতৃত্বে নৌকার একটি মিছিল পৌর এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পথ প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ পেট্রল বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.