শুদ্ধস্বর রিপোর্ট । ১০ ডিসেম্বর বগুড়ায় শিবগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নির্বাচনী প্রচারণায় গিয়ে বেশ কয়েকটি পথসভা করেন। প্রত্যেকটি পথসভায় হাজার হাজার মানুষের ঢল নামে। মাহমুদুর রহমান মান্না সহ পথসভায় আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম ও নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ। ডাকসুর সাবেক ভি পি নাগরিক ঐক্যের আহব্বায়ক মাহামুদুর রহমান মান্না বলে এবারের নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে ।তিনি সারাদিন ব্যাপী গণসংযোগ করেন ।

