নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কা প্রার্থী মামুনুর রশিদ কিরনের একটি নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি পোস্টারে আগুন দেওয়া হয়। শুক্রবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগে নেতা শহিদুর রহমান লিটন জানান, ভোরের কোন একসময় একদল দূর্বৃত্ত গাবুয়া আ’লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে। এসময় হামলাকারীরা অফিসের আসবাপত্র ভাঙচুর ও নির্বাচনী পোস্টারে আগুন দিয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

