নির্বাচন ও সন্ত্রাস একসাথে চলতে পারে নাঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। সোমবার (২৪ ডিসেম্বর) থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রোববার (২৩ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। মানুষ যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, এ জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.