শুদ্ধস্বর রিপোর্ট । আ ওয়ামীগ জার্মান শাখার নির্বাচন প্রচার কমিটির প্রধান হাফিজুর রহমান আলম ও বাবুল তালুকদার-এর উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে এই প্রচারণায় নেতৃত্ব অংশ নেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগ জার্মানির আহবায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ ফারুক।
এছাড়া এই নির্বাচনী প্রচারণায় সহযোগিতায় আছেন সদস্য সচিব নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, উপদেষ্টা জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ সেলিম, জার্মানি আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সফি, মোঃ রিপন, সৈয়দ আহসান, জালাল, এনাম, কাজী আসিফ হোসেন দীপ, ইসমাইল হোসেন সজীব, পিন্টু রহমান, মোঃ মানিক, জার্মান যুব লীগের সভাপতি আমানুল্লা ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল, রিংকু, লোকমান, জার্মানি স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বোরহান খান, ফারুক আহমেদসহ বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশ গ্রহণে এই নির্বাচনী প্রচারণা এক মিলন মেলায় পরিণত হয়। প্রচারণায় বিগত দশ বছরের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয় , আগামী নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আওয়মী লীগকে ভোট দেয়ার আহব্বান জানানো হয় । শুদ্ধস্বর ডট কমকে জাহিদুল ইসলাম পুলক এবং হাফিজুর রহমান আলম জানান আগামী নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসব্যাপী এই প্রচারণা অব্যাহত থাকবে ।

