নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে চলছে তৃতীয় দিনের মনোনয়নপত্র বেচা-কেনা। কার্যালয়ের সামনে এদিনও ভিড় জমিয়েছে হাজারো নেতাকর্মী। ঢোল-বাদ্য নিয়ে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা প্রতিদিন জমায়েত হচ্ছেন কার্যালয়ের সামনে।
কিন্তু তৃতীয় দিন বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে সেই জমায়েতে টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে পুলিশ। ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।
জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিচার্জ করে এরইমধ্যে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কার্যালয়ের ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি গেট। কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

