নির্বাচন বানচাল করতেই সম্পূর্ণ বিনা উস্কানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা নয়া পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এতে আগুন দিয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখবে আওয়ামী লীগ।

