বলিউডের এ বছরের অন্যতম আলোচিত খবর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে। তো নামকরা তারকার বিয়েতে টুইস্ট, সাসপেন্স থাকবে না, এমন হয় নাকি? সম্প্রতি বিয়ের ভোজে নতুন নিয়ম কানুন বেধে দিলেন দীপিকা ও রণবীর। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ব্যাপারে দীপবীর যথেষ্ট এক্সপেরিমেন্টাল হয়ে উঠেছেন। পোশাক থেকে বিয়ের থিম সব কিছুতেই এক্সপেরিমেন্ট করতে পিছপা হচ্ছেন না এই জুটি। তবে বিয়ের ভোজ নিয়ে এমন এক কাণ্ড করলেন, যা শুনে হতবাক সবাই। জানা গেছে, দীপিকা ও রণবীরের ভোজের মেনুতে থাকবে এমন কিছু পদ, যা কিনা এর আগে কোথাও পাওয়া যায়নি বা কোথাও তৈরি হয়নি। এমনকি দীপিকা ও রণবীর শেফদের শর্ত দিয়েছেন, তাদের বিয়ের ভোজের খাবারগুলো আর কোথাও যেন তৈরিই না হয়।শেফদের উদ্দেশ করে দীপিকা-রণবীর সাফ জানিয়েছেন, স্পেশাল খাবারগুলো যেন একমাত্র তাদের বিয়ের ভোজেই পরিবেশন করা হয়। এমনকি রেসিপিও গোপন রাখতে হবে তাদের। ইতিমধ্যে বিয়েবাড়িতে নিযুক্ত শেফ ও সংশিষ্ট ক্যাটারারদের নিয়ে বন্ডও সই করিয়ে নেওয়া হয়েছে।বিয়ের ভোজে অভিনবত্ব আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাণ্ড দেখে হতবাক অনেকেই। নিন্দুকরা বলছেন, খাজনার থেকে বাজনা বেশি।নভেম্বর মাসের ১৪ ও ১৫ তারিখ বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীরের। বিয়ে উপলক্ষে চারটি বড় অনুষ্ঠান ও অনেকগুলো ছোট অনুষ্ঠান হবে বলে খবর রয়েছে। সুত্র : আমাদের সময় কম

