প্রধানমন্ত্রীকে কওমী জননী উপাধি দিলেন হেফাজতের মাওলানা শফী

দেশের কওমী মাদরাসার আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধিতে ভূষিত করেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ থেকে এ উপাধী দেয়া হয়। শোকরানা মাহফিলে সারা দেশ থেকে কওমী মাদরাসার ছাত্র ও আলেমরা উপস্থিত হয়েছেন। সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.