দ্বিতীয় সংলাপে কামাল, মান্না, রব, ফখরুল মওদুদ সহ ১১ জন অংশ নেবেন

দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে আগামীকাল বুধবার গণভবনে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দল। গণভবনে বেলা ১১টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে বসে সংলাপের বিষয়বস্তু নির্ধারণ করেছেন।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন বিএনপির ৩ জন, ঐক্যফ্রন্টের ৮ জন।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে আগামীকাল যারা সংলাপে অংশ নেবেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, অন্যদের মধ্যে আ স ম আবদুর রব, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মনসুর, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, সুব্রত চৌধুরী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.