জোটে চার আসন পেলো এলডিপি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত ভাবে চারটি আসন পাচ্ছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি)। দলটি কমপক্ষে ছয়টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানালেও চার আসনে ছাড় দিতে রাজি হয় বিএনপি। গত সোমবার রাতে এলডিপির প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠিও তুলে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যান এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এসময় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রেদওয়ান জানান, তাদের তিনটি আসন নিশ্চিত করা হয়েছে। এগুলো হল- এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১)। পরে জানা যায় এলডিপিকে আরও একটি আসন দেয়া হচ্ছে। সেটি হচ্ছে-নেত্রকোনা-১ আসনে আবদুল করিম আব্বাসী।

পরে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা ৬-৭টি আসন চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি চারটি আসন। সামনে সময় আছে, তাই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরও কয়েকটি আসন পাব আশা করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.