শুদ্ধস্বর রিপোর্ট। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন। তার অনুপস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সভাপতিত্ব করছেন।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মনটু, সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাহিদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ ও গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী রয়েছেন।
এই বৈঠকের আগে বিকালে এই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়।তারপর বৈঠক করেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা।
ওই বৈঠকের পর জোট শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দল নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যেই জানানো হবে।

