আবার সংলাপে বসার ঐক্যফ্রন্ট চিঠি দেবে প্রধানমন্ত্রীকে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফের সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ লক্ষ্যে রোববার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
এছাড়া আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) রাজধানী ঢাকায় ও ৯ নভেম্বর (শুক্রবার) বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত জানিয়েছে জোটটি।
এর আগে শনিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। মতিঝিলের ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ সব সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, মহাসচিব তানিয়া রব প্রমুখ।
গত ১ নভেম্বর সাত দফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের ২০ নেতা। সংলাপ শেষ না হওয়ায় আবারো প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চায় জোটটি।
এদিকে নির্বাচনের তফসিল পেছানোর দাবিতে শনিবার বিকেলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.