আজ বিকেল থেকেই প্রার্থীদের মনোনয়ন চিঠি দেবে বি এন পি

শুদ্ধস্বর রিপোর্ট ।   আজ বিকাল থেকে বিএনপি প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া হবে। তবে কোন তালিকা দেয়া হবে না। একেকজনের নাম ডেকে দলীয় মনোনীত প্রার্থীদের এই চিঠি হাতে দেবে দলটি। আজ বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীদের চিঠি দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি দেবে দলটি। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, রোববার সারারাত কাজ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা।

বিএনপির গুলশান অফিস থেকে জানানো হয়েছে, বিকাল ৪টা থেকে তিন বিভাগের প্রার্থীদের চিঠি বিতরণ শুরু হবে। শুরুতে বরিশাল বিভাগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.