বুলবুল তালুকদারের কবিতা “কবিতাকে গ্রহণ করেছি”

কবিতাকে আমি গ্রহণ করেছি
কোনো মাদক সাধক নয়।
বিজ্ঞানকেই ভালোবেসেছি 
ধর্মকে না করিয়া ভয়।
ধর্ম আমার জন্মগত
বিজ্ঞান শেখায় পথ
ধর্মের সাথে বিজ্ঞানের
নেই যে কোনো জট।
হুজুর আলেমগণ ভয় দেখিয়ে
শুধু ধর্মের কথা বলে!
বিজ্ঞান যে পথ দেখায়
তা লুকিয়ে রাখে ছলে।
ধর্মের মাঝে বিজ্ঞান আছে
হুজুররাই বলেন ওয়াজে
বিজ্ঞান শিক্ষার বেলায়
টালবাহানায় মজে।
মাদ্রাসাতে ছোট্ট শিশুরা
কোরান হাদিসেই ব্যস্ত
হুজুরগণ শিশুদেরকে
কবরের, ভয় দেখাতেই ন্যস্ত ।

কবিতাকে আমি গ্রহণ করেছি
কোনো রাজনীতি নয়
গণতন্ত্রের কথা বললে
সরকার দেখায় ভয়!
এ কেমন আমার দেশ?
বলা যাবে না কিছু
মতের বিরুদ্ধে গেলেই
৫৭ ধারা নেয় পিছু!
জেল জুলুম মামলার বাহার
লাখো যুবাদের ঘাড়ে
কোর্ট কাচারি করতে গিয়ে
আহ্হাজারী করে।
নেতাগণ বক্তৃতাতে
বলেন ভালো কথা
মুখের কথায় সব করে দেন
শুধু কাজ করেন না যথা!
কাজের বেলায় ঠনঠনা
ভাসনের বেলায় বেশ
ভোটের সময় পায়ে ধরে
জিতার পরেই শেষ।

কবিতাকে আমি গ্রহণ করেছি
কোনো বিভাজন কে নয়
ধর্মের দন্ড হ্রাস হয়ে যাক
মানবতার হোক জয়।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
সবাই জাতে মানুষ
বিশ্ব ভ্রম্মান্ড ধর্ম নিয়ে
দেখায় শত ফানুস ।
রাজনীতিতে আজ ধর্ম বড়
ধর্ম নিয়ে খেলা!
মানবতার কথা ভুলে গেলে
ক্ষমতায় থাকে জ্বালা।
মানুষকে তোমরা মানুষ ভাবো
মানুষই সবার বড়
বিনা মানুষে কিসের কি?
মানুষকে জয় করো।
কবিতাকে আমি গ্রহণ করেছি
শান্তি পাওয়ার খোঁজে
দেশের মানুষ সুখে থাকুক
ভালোবাসায় মোজে।
বিশ্বে মোরা যেথায় থাকি
বাংলা মোদের দেশ
কবিতাকে ভালোবেসে
বাংলায় করেছি মনোনিবেশ।

সহকারী সম্পাদক

শুদ্ধস্বর ডটকম 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.