বাংলাদেশের এই খ্যাতনামা আলোকচিত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে। বিশ্বের খ্যাতনামা ব্যক্তি সহ একাধিক ব্যক্তি নোবেল বিজয়ী শহীদুলের মুক্তির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও তাকে জামিন দেওয়া হয়নি। শহীদুলের পক্ষে তার বন্ধু ভারতীয় কিউরেটর ইনা পুরী গত শুক্রবার এই সম্মাননা গ্রহণ করেছেন। তিনি বলেছেন, শহীদুল আলম প্রতিবাদ ও আশাবাদের কণ্ঠস্বর।
তিনি আরও বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা শহীদুলের জন্য উদ্বেগে রয়েছি। তবে এই সম্মাননা এবং বিশ্বের বুদ্ধিজীবীদের তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষেই দৃঢ় অভিমত। আহমেদাবাদে আয়োজিত আলপাবিরামা এশিয়ান শর্ট এন্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। উৎসবে শহীদুলের বেশ কয়েকটি আলোকচিত্রও প্রদর্শিত হয়েছে।

