ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্র চুক্তি, বিতর্কে ইস্তফা এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর

অস্ত্র বানানোর কোনো অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও ভারতীয় সংস্থা ডেটাসেল এসআরএল-এর সঙ্গে ৯৬৯ কোটির চুক্তি করেছিলেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর। ২০২৪ সালের সেই চুক্তি ঘিরেই বিতর্ক দানা বাধে। তার জেরে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন পেভকুর। ২০২২ সাল থেকে তিনি এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন। জানা যাচ্ছে, এস্তোনিয়ার জাতীয় অডিট অফিসই ওই চুক্তি নিয়ে গরমিল সামনে আনে। তার পরেই প্রতিরক্ষা চুক্তির সম্পূর্ণ দায়ভার নিয়ে ইস্তফা দেন পেভকুর। কার সঙ্গে চুক্তি করেছিলেন পেভকুর? ডেটাসেল এসআরএল মূলত ইতালিতে নথিভুক্ত সংস্থা। তবে সেটির মালিকানা রয়েছে ভারতের নেকো ডিফেন্স মিউনিশনস নামে এক সংস্থার নামে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্যই ওই চুক্তি করেছিল এস্তোনিয়া। তার প্রেক্ষিতে অগ্রিম হিসাবে দেওয়া হয়েছিল প্রায় ৭৬৯ কোটি টাকা। যদিও ডেটাসেল বা নেকো কোনো সংস্থারই অস্ত্র বানানোর পূর্ব অভিজ্ঞতা নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.