বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখতে গিয়ে যুবক ছুরিকাহত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

 

 

বুধবার (১৫ জুলাই) মধ্যরাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। আহত যুবক এখন শঙ্কামুক্ত।

আহতের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। আসাদুল বর্তমানে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় থাকেন।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, খেলা চলাকালে জনসমাগমের মধ্যে দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বন্ধুরা আহত ‍যুবককে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.