আমিরাতে ইরানের হামলা, দুবাই বিমানবন্দর বন্ধ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। এক বিবৃতিতে বলা হচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলোকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থার প্রতিহত করার শব্দ। খবর বিবিসির।

এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।

তবে সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। যাত্রীদের জানানো হয়েছে যে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

 

বিবিসি জানিয়েছে, কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার পর সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

দুবাইতে এক বিমানযাত্রীর সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি জানিয়েছেন, তারা এখনো বিমানবন্দরেই আটকে আছেন। বিবিসির কাছেই তিনি প্রথম জানতে পারেন আগুন লাগার বিষয়টি।

তিনি বলেন যে প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন যে ‘একটি নিরাপত্তাজনিত ঘটনা হয়েছে এবং আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.