আমিরাতের বাসিন্দাদের বন্দর থেকে দূরে থাকতে বলছে ইরান

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোকে তারা বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। তাই দেশটির বাসিন্দাদের বন্দর এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশন কমান্ড এ কথা জানায়।

 

বিবৃতিতে বলা হয়, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার রাখে। সেই অধিকার প্রয়োগ করে আমিরাতের বন্দর, ডক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা শত্রু ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে।

ইরানের পক্ষ থেকে বেসামরিক জনগণকে সতর্ক করে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বন্দর এলাকা দ্রুত খালি করে নিরাপদ স্থানে সরে যেতে।

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা দেওয়া হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.