সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি।

রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার এক খুদে বার্তায় এ তথ্য জানান।

সুলতানা আহমেদ লিপি ছাড়া গ্রেপ্তার অন্য ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.