রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাফি আল ফারুক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্টেজের সামনে বেলুনে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিভে যায়, আমাদের নির্বাপণ করতে হয়নি। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম রয়েছে।’

