বিএসএফের হাতে হাসিনাঘনিষ্ঠ শীর্ষ পুলিশ কর্মকর্তা আটক

এবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে। জানা গেছে, মোহাম্মদ আরিফুজ্জামান ছিলেন ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি)।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের ওপর নেমে আসে ধরপাকড়। অভিযোগ, সেই আতঙ্কেই সীমান্ত পেরিয়ে আরিফুজ্জামান লুকিয়ে পড়েছিলেন উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে কিন্তু গোপন খবর পেয়ে  বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমণালয় ইতোমধ্যেই দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে গত ১৭ আগস্ট তাকে সাসপেন্ড করে।
এদিকে ওই পুলিশকর্তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক শীর্ষ পুলিশ অফিসারের এমনভাবে ধরা পড়া এবার নতুন মোড় আনতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই একই জেলার জগদ্দল থেকে হাসান আরাফাত আবিদ নামে আরো এক বাংলাদেশি পুলিশ সুপার ও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তবে বৈধভাবে ভারতে প্রবেশ করায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.