ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ইতিবাচক : জামায়াত

 

জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত।

বুধবার (৬ আগস্ট) মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।

তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হত।

জামায়াতের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট।

পিআরপদ্ধতিতে অনড় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র‍্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।

কেকে/এআর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.