আপাতত আশঙ্কামুক্ত ফারুকী, দোয়া চাইলেন তিশা

 

কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘আপাতত আশঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিশা লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।’

তিনি আরও লিখেছেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শুক্রবার বিকেলে চার দিনের সফরে কক্সবাজারে যান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, ‘কক্সবাজারে সংস্কৃতি হাব-বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে উপদেষ্টার উপস্থিত থাকার কথা ছিল। অবশিষ্ট কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।

সিভিল সার্জনের নেতৃত্বে কক্সবাজারে থাকাকালীন স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.