‘আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে।’

আজ রবিবার সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।’

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.