৮.৮ মাত্রার ভূমিকম্পের ঝাঁকুনির মধ্যেই অপারেশন চালিয়ে গেলেন রাশিয়ার চিকিৎসকরা !

messenger sharing button
facebook sharing button
whatsapp sharing button
copy sharing button
sharethis sharing button

সম্প্রতি রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের সময় পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের একটি হাসপাতালে চিকিৎসকরা অপারেশন থিয়েটারে দৃঢ়তা এবং সাহসিকতার এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভূমিকম্পের তীব্রতার মধ্যেও তারা অস্ত্রোপচার চালিয়ে গেছেন স্বাভাবিক ভাবেই। যে ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। ৮.৮ মাত্রার তীব্র ভূকম্পনের সময় রাশিয়ান চিকিৎসকদের দেখানো এই বীরত্ব গাথায় পুরো বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভসছেন তারা।

 

এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮ যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করার কারণ হয়েছে। কিন্তু, এই বিপর্যয়ের মাঝেও, চিকিৎসকরা পেশাদারিত্ব এবং মানবিকতা প্রদর্শন করেছেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, অস্ত্রোপচার সরঞ্জাম পড়ে যাচ্ছে এবং চারপাশে কম্পন অনুভূত হচ্ছে, তবে চিকিৎসকরা ধৈর্যশীলভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চিকিৎসকরা রোগীর সুরক্ষার জন্য তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন এবং অপারেশন থিয়েটারের ভিতরে অবস্থিত সরঞ্জাম সুরক্ষিত রাখার চেষ্টা চালাচ্ছেন। একজন চিকিৎসক রোগীর ঝুলে থাকা চাদর সরিয়ে পরীক্ষা করে তার অবস্থান নিশ্চিত করছেন।

 

এটি নিঃসন্দেহে একটি অবিশ্বাস্য দৃশ্য, যেখানে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে চিকিৎসকরা মনোযোগ সহকারে অপারেশন চালিয়ে যাচ্ছিলেন, তাঁদের পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল সত্যিই প্রশংসনীয়।

 

রাশিয়ার এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, অপারেশন থিয়েটার এমনকি শরীরের অন্যান্য অংশও কাঁপছিল, সরঞ্জাম পড়ে যাচ্ছিল তবুও চিকিৎসকরা মৃত্যুকে পরাজিত করে রোগীকে সুস্থ করার জন্য তাদের কাজ চালিয়ে যান। ডাক্তারদের এমন সাহসিকতার জন্য কামচাতকা অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রী ওলেগ মেলনিকভ এবং গভর্নর ভ্লাদিমির সোলোদভ চিকিৎসকদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছেন।

 

এদিকে রাশিয়ার কামচাতকা উপদ্বীপের ৮.৮ মাত্রার ভূমিকম্প ১৯৫২ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। যদিও এই ভূমিকম্পের ফলে রাশিয়ার বেশ কিছু স্থানে ক্ষতি হয়েছিল, তবে সবচেয়ে সুখবর হল কামচাতকা অঞ্চলে প্রাণহানি হয়নি। তবে, সেভেরো-কুরিলস্ক শহরের ২,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং সুনামির কারণে বন্যা দেখা দিয়েছে।

 

রাশিয়ার চিকিৎসকরা ভয়াবহ এই ভূমিকম্পের সময়ও নিজেদের জীবনের পরোয়া না করে রোগীর জীবন বাঁচিয়ে প্রমাণ করেছেন যে, মানবিকতা ও পেশাদারিত্বের উপরে জীবন নয়। নিজের জীবন বিপন্ন করেও অন্যের জীবন বাঁচানোর নামই ডাক্তার।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.