জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, হতাহত বেশ কয়েকজন

দক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পুলিশ জার্মানির সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, অন্তত আরও তিন ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে। স্টুটগার্টের কাছের একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ট্রেনটির অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।

এই ঘটনায় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ শোক প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.